শেরপুরে ব্র্যাকের জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত ওই অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক জেলা সমন্বিত চক্ষুসেবা কর্মসূচির ম্যানেজার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত শেরপুর জেলায় ব্র্যাক যৌথ উদ্যোগে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২৬ হাজার ৮৯৩ জনকে ও বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে ৯ হাজার ৬৩৩ জনকে।
সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাজহারুল ইসলাম, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রুনাইয়া তাসনিম রূপা, ডা. নাহিদ কামাল কেয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আলআমিন যক্ষ্মা কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার নার্গিস বেগম, দাতা সংস্থা সাইট সেভার্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া, ডা. কে জামাল বিএনএসবি চক্ষু হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফুজ্জামান পরাগ, প্রকল্পটির মাঠ সংগঠন মো. বানসেদ আলীসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।




