ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ১:২১ অপরাহ্ণ

Singra (Natore) UP Chair Funu Kill Pic-18.01.14সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে কলম ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনুকে হত্যা করেছে দূর্বৃত্তরা। ও এসময় তার ভাতিজা জাহিদ (৩২) আহত হয়। ১৮ জানুয়ারী শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকের উপজেলা প্রশাসনের আয়োজনে সম্বর্ধনায় যোগদান শেষে বাড়ী ফেরার পথে সিংড়া-কলম রাস্তার পার সাঐল শাহ পাড়া নামক স্থানে বেলা ১২টায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ১২টার দিকে দূস্কৃতকারীরা ৪টি মোটর সাইকেল যোগে ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুর গাড়ীতে অতর্কিত হামলা করে। গাড়ী চালকের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে দূস্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে আঘাত করতে থাকে। প্রাণভয়ে ইউপি চেয়ারম্যান রাস্তায় পার্শ্বে পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে উঠিয়ে এনে আবারো কুপিয়ে তাকে ফেলে রেখে চলে যায়।
সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানায়, তার মাথায় মারাতœক আঘাতের কারনে রক্তশূন্যতায় ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু মারা যায় এবং আহত জাহিদ (৩২) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক পূর্বনির্ধারিত কমসূচি অনুযায়ী নাটোরে অবস্থান করা কালে খবর পেয়ে নাটোর সদর হাসপাতালে ছুটে যান। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, সিংড়া আইন শৃংখলা অত্যন্ত স্থিতিশীল থাকায় দ্স্কূৃতকারীরা পরিকল্পিত ভাবে শান্তি বিঘিœত করার জন্য এধরনের ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দোষীদের সনাক্ত করে দ্রæত আইনানুক ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে দূর্বৃত্তদের ব্যবহারের ১ টি টিভিএস মেট্রো মটর সাইকেল ও ১ টি ছোরা উদ্ধার করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!