ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৭ মে রবিবার বিকেলে উপজেলা সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে ওই ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ১ হাজার ৭৮৬ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৬১৯ মেট্রিকটন চাল চাল সংগ্রহ করা হবে।

Need Ads
error: কপি হবে না!