ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানকে গুটিয়ে দিলেন রানা, বাংলাদেশের লিড

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছিলেন নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদির উইকেট নেওয়ার পরই উল্লাসে মেতেছিল বাংলাদেশ। এবার সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পতন হলো তাঁর হাতেই। বাংলাদেশ পেল ৪৬ রানের লিড।

Shamol Bangla Ads

চা পানের বিরতির পর প্রথম ওভারেই পাকিস্তানের ইনিংস শেষ করে দিতে পারতেন নাহিদ রানা। খুররম শেহজাদকে ফেরানোর ঠিক পরের বলেই ফেরাতে পারতেন মোহাম্মদ আব্বাসকে। কিন্তু মাহমুদুল হাসান জয় ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন। তবে দেরিতে হলেও পাকিস্তানের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। যে সাজিদ খান বেধড়ক পেটাচ্ছিলেন, তাঁকে ফিরিয়েই সফরকারীদের ইনিংসের ইতি টানলেন রানা। বাংলাদেশের ২৭৮ রানের পর পাকিস্তান গুটিয়ে গেল ২৩২ রানে।

প্রথম ইনিংসে ৫৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রানে আজ চা পানের বিরতির পর প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। শেষ সেশনের প্রথম ওভারে বোলিংয়ে এসে ডট দেন রানা। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন সাজিদ খান। ঠিক তার পরের বলে (৫৫.৩ ওভার) রানাকে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন খুররম শেহজাদ। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করলেন জয়। শেহজাদ ১০ রান করেছেন একটি করে চার ও ছয় মেরে।

Shamol Bangla Ads

২০৭ রানেই গুটিয়ে যেতে পারত পাকিস্তান। ৫৬তম ওভারের চতুর্থ বলে রানাকে গ্ল্যান্স করতে চান আব্বাস। তবে শর্ট লেগে এবার ক্যাচ তালুবন্দী করতে পারেননি জয়। উপরন্তু বাঁ হাতে ব্যথা পেয়েছেন তিনি। এই সুযোগটা কাজে লাগিয়েছেন সাজিদ। ৫৭তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে তাইজুলকে হ্যাটট্রিক ছক্কা মারেন সাজিদ।

হ্যাটট্রিক ছক্কা মারার পরের ওভারেও একটি চার মারেন সাজিদ। ৫৮তম ওভারের চতুর্থ বলে রানাকে আরও একটা বাউন্ডারি মারতে যান সাজিদ। তবে ব্যাটের কানায় লাগা বল শর্ট থার্ড ম্যান থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন তানজিদ তাসান তামিম। তৃতীয় আম্পায়ার যাচাই-বাছাই করে দেখার পর জায়ান্ট স্ক্রিনে আউট ঘোষণা করা হয়। পাকিস্তানের ২৩২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের প্রথম সেশনে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে ২৪.৫ ওভারে ৪ উইকেটে ৭৯ রানে পরিণত হয় সফরকারীরা। পঞ্চম উইকেটে ৯১ বলে ৬৩ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও বাবর আজম। জুটি গড়ার পথে বাবর তাঁর ৩১তম টেস্ট ফিফটি তুলে নেন।

বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন রানা। ৮৪ বলে ১০ চারে ৬৮ রান করেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। প্রথম সেশনটা যদি হয় তাসকিন-মিরাজের, শেষ দুই সেশনে রানা-তাইজুলের বোলিংয়ে দ্রুত গুটিয়ে গেছে পাকিস্তান। ৯০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৫৭.৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। রানা, তাইজুল তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন, মিরাজ।

Need Ads