ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ১৭, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আকাশ মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ মে শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি মাহেন্দ্র গাড়ি আটক করা হয়। ওই ঘটনায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া গ্রামের আকাশ মিয়াকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আটক মাহেন্দ্র গাড়িগুলো কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে ৩৯ বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সাইদুর রহমান, নায়েক নাজমুল হোসেনসহ বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads