ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, এবার কুরবানির ঈদে বাংলাদেশে কোনো পশু সংকট নেই। আসন্ন কুরবানির ঈদে ১ কোটি গরু মহিষ ভেড়া কুরবানি হবে। ১৪ মে বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

এর আগে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ করেন।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন ভারত থেকে চোরাই পথে গরু না আসতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে। বিজিবির সঙ্গে মিটিং করেছি যাতে কোনো গরু আসতে না পারে।

তিনি আরও বলেন, শুধু কুরবানির গরুই না, বর্তমানে বাংলাদেশ মাংসে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এখন জানে কী করে গরু লালন পালন করতে হয়। সব কিছুই ডেভেলপড হয়েছে তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই।

Need Ads