ads

সোমবার , ১১ মে ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
মে ১১, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

শেরপুরের চলাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ১১ মে সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তাদের সাথে ধান কাটায় শরিক হন।

Shamol Bangla Ads

ওইসময় ডা. প্রিয়াঙ্কা বলেন, আমাদের এই চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায় সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সাথে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়।

তিনি সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সাথে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজ সহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে তিনি জানান।

Shamol Bangla Ads

ওইসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক ও ডা. প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!