ঠাকুরগাঁও প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ২৮৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪৪ টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সুপার ফয়সল মাহমুদ ও জেলা নির্বাচন অফিসার শুকুর মাহামুদ মিঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঠাকুরগাঁও ১ আসনে ১৬২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮ টি কেন্দ্র ঝুঁকি পূর্ণ এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১২১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৬ টি কেন্দ্রই ঝুঁকি পূর্ণ। ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী নুরুন নাহার বেগম প্রার্থীতা প্রত্যাহার করায় ওই আসনে আর কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগের দবিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এবার ঠাকুরগাঁও ১-আসনে ভোটার সংখ্যা ৩লাখ ৬৮ হাজার ৭৭৯ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার ২ লাখ ৬৪ হাজার ৮৮৪ জন ।
নিরাপদে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, কেন্দ্র গুলো সুরক্ষা পাহাড়ার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।




