ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ২৭ এপ্রিল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জহির উদ্দিন স্বপন এ বিষয়টি উল্লেখ করেন।দূতাবাসের প্রতিনিধিদল এ সময় হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

Shamol Bangla Ads

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি। তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী এ সময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও উল্লেখ করেন। সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে।

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠন দুটির নেতারা তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবিদাওয়া পেশ করেন।

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান। তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!