খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সেকমো ও স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে বুধবার (২ এ প্রিল) লেপটপ ও পিসি টেবলেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিভিল সার্জন অফিসের শিক্ষা কর্মকর্তা উসাই প্র“ মারমা। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ ) বিপ্লব, সাংবাদিক দর্পণ বড়–য়া, সিএইচসিপি ছৈয়দ নুর, মো. শামীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন অফিস সহকারি দিপকংর বড়–য়া ধীমান। কোরআন তেলোয়াত করেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মোনাফ। এদিকে বিশ্ব অটিজম দিবস পালন উপলক্ষে রামু হাসপাতালে নীল আলো প্রদর্শন করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্য, রামুর সুপ্ত ভূষণ বড়ুয়া জাপান গেছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্য, রামু রাইটার্স ক্লাবের উপদেষ্টা সুপ্ত ভূষণ বড়ুয়া বুধবার (২ এপ্রিল) জাপান গমন করেছেন। জাপানের মানবতাবাদী সংগঠন রিসসো কোসেই কাই এর আমন্ত্রনে সপ্তাহব্যাপী জাপানে অবস্থানকালে তিনি সেবামুলক কাজের সহায়কধর্মী সেমিনারে অংশগ্রহণ ছাড়াও জাপানের অসংখ্য বৌদ্ধ মন্দির পরিদর্শন করবেন। সুপ্ত ভূষণ বড়–য়া রামুর বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বিধু ভূষণ বড়–য়ার সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় সংসদের সহ: সম্পাদক প্রশান্ত ভূষণ বড়–য়ার ছোট ভাই।




