ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ২৭ এপ্রিল সোমবার ভোর ৪টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ৩ জন হলেন- পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যেই চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, আমাদের এখানে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ে মেহেগুনি গাছ ভেঙে ওদের ঘরের ওপরে এবং তারা গাছের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে সকালে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস এবং আমরা ভাঙা ঘর থেকে মরদেহ উদ্ধার করি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে মেলানন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ ভেঙে ঘরের ওপরে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!