ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। ২০ এপ্রিল সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের নারী এমপিদের নাম ঘোষণা করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ও সমমনা জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি পাবে।

এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট একটি আসন পাবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমান সংসদের ২৯৮ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।




