ads

রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তায় মিললো ১৪ কেজি গাঁজা

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
এপ্রিল ১৯, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শনিবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সকালে গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গেলে বিলের পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত বস্তাটি থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!