ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনোত্তর সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধে চিতলমারীতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৮, ২০১৪ ২:০২ অপরাহ্ণ
নির্বাচনোত্তর সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধে চিতলমারীতে মানববন্ধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনোত্তর সংখ্যালঘুদের উপর সহিংসতা বন্ধের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেল ৩ টায় উপজেলা সদর বাজার বড় ব্রীজের উপর মানব বন্ধনটি করেন। এ সময় বক্তারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাস, আ’লীগ সভাপতি মোহন আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, চিতলমারী পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরণ বিশ্বাস, সাধারণ সম্পাদক অলীপ সাহা কালা, শেরে বাংলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোহাসিন রেজা, কালিদাস বড়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায়, যুবলীগ সাধারণ সম্পাদক রাশেদ শেখ, ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন। এ সময় জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!