ads

শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে স্কুলের আইপিএস কিনতে এক মাসের বেতন দিলেন ডেপুটি স্পিকার

প্রচণ্ড গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুই শিফটে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছিল। শনিবার সকালে কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গেলে অভিভাবকদের দাবির মুখে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কোমলমতি শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে আইপিএস কিনতে নিজের এক মাসের বেতনের সমপরিমাণ এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে এই মানবিক সহায়তা প্রদানের ঘোষণা পেয়ে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসী অভিভূত হয়েছেন।

Shamol Bangla Ads

ওই স্কুলের শিক্ষকরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে স্কুলটি পরিদর্শনে যান। এই সময় স্কুলের সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত জানান। প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক

ডেপুটি স্পিকারের উপস্থিতির খবর পেয়ে স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা। রুমা আক্তার, মরিয়ম, পিংকি সাহা ও রিমা আক্তারসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যুৎ সমস্যার কথা ডেপুটি স্পিকারের নিকট তুলে ধরেন এবং শিশুদের নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের অনুরোধ জানান।

Shamol Bangla Ads

অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিভাবকদের কথা শুনে ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ বা অন্য কারও অপেক্ষায় না থেকে আমি নিজেই এই সমস্যার সমাধান করছি। আইপিএস কেনার জন্য আমি আমার এক মাসের বেতন এক লাখ টাকা দিয়ে দিলাম। আপনারা শিশুদের জন্য দ্রুত একটি ভালো মানের আইপিএস কিনে নেবেন।’

ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে এই সময় ডেপুটি স্পিকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Need Ads