বর্তমান সরকারের অগ্রাধিকার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের খালসমূহের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের চাপাতলী এলাকায় ওই পুনঃখনন কাজের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে পৌরসভার আওতাধীন সকল খান পুনঃখনন করে পানিপ্রবাহ বাড়ানো হবে।





