ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানের ইস্ফাহানে ব্যাপক হামলা, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের অস্ত্রাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা করেছে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান বাহিনী। হামলার মাত্রা এতটাই ব্যাপক যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিস্ফোরণের সেই চিত্র শেয়ার করেছেন। গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই হামলার চিত্র প্রকাশ করে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে কাঁপছে ইস্ফাহান।”

Shamol Bangla Ads

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সোমবারের হামলায় বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব বোমার মধ্যে ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল।

২৩ লাখ মানুষ অধ্যুষিত ইরানের ইস্ফাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হামলার সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল বলেও জানা গেছে। সূত্র : এনডিটিভি

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!