ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানে আগ্রাসন : যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

গণহত্যাকারী ইসরাইলের ফাঁদে পা দিয়ে ইরানে আগ্রাসন চালাতে গিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পতন ঘটাতে গিয়ে নিজ দেশে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছেন যুদ্ধবাজ এই নেতা। এখন তার নিজের চেয়ার ঝুঁকিতে পড়েছে। ক্রমেই বাড়ছে বিক্ষোভ, হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়, প্রশাসনিক দফতরসহ বিভিন্ন সরকারি স্থাপনায়। এতে এখন পর্যন্ত দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

২৯ মার্চ রবিবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রয়্যাল ফেডারেল বিল্ডিং হাজারো বিক্ষোভকারী ঘিরে ফেলেছেন। তারা ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপরও হামলা করছেন। এ অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রায় ১ হাজার বিক্ষোভকারী ভবনটি ঘিরে ফেলে।

বিবৃতি অনুযায়ী, ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের হামলায় দুই কর্মকর্তা সিমেন্টের ব্লকের আঘাতে আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

Shamol Bangla Ads

ট্রাম্পের নেতৃত্বের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ৩ হাজার ৩০০টিরও বেশি ইভেন্টে আনুমানিক ৮০ লাখ মানুষ সমবেত হওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। সূত্র: মিডল ইস্ট আই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!