ads

শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৈনিক কত লিটার তেল পাচ্ছে পাম্পগুলো, তা বোর্ডে দেখানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৮, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

জ্বালানি তেল নিয়ে সংকট ও লুকোচুরি কমাতে ফিলিং স্টেশনগুলোকে ডিপো থেকে দৈনিক পাওয়া তেলের হিসাব প্রকাশ করতে বলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে গতকাল শুক্রবার দেওয়া এই নির্দেশনাটি দাপ্তরিক ওয়েবসাইট কিংবা কোনো গণমাধ্যমে পাঠায়নি সংস্থাটি।

Shamol Bangla Ads

আজ শনিবার আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে বিপিসির একজন কর্মকর্তা জানান, ‘ওই নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করার জন্য নয়। এটি সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনা।’

গত শুক্রবার অন্তত দুটি নির্দেশনা জারি করে বিপিসি। এর একটি হচ্ছে ডিপো থেকে তেল সংগ্রহের সময় সকাল ১১টা থেকে কমিয়ে সকাল ৭টা নির্ধারণ। এখন থেকে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করা হবে।

Shamol Bangla Ads

এর পাশাপাশি ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ‘ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে’ জ্বালানি পণ্য গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বোর্ডে জ্বালানি পণ্যের নাম, গত বছরের মার্চ মাসের একই তারিখে তেল প্রাপ্তির গড় ও চলতি মার্চ মাসের একই তারিখে প্রাপ্তির গড়।

২৮ মার্চ দুপুর ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিপিসি।

Need Ads