ads

সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ সিনেমা, ২৭ নাটক নিয়ে বৈশাখী টিভির ঈদ আয়োজন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশন সাজিয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এবারের আয়োজনে থাকছে মোট ২৭টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’।

Shamol Bangla Ads

ঈদের সাত দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় এতে অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।

সকাল ১১টায় প্রচার হবে ‘গানে গানে ঈদ আনন্দ’। এ অনুষ্ঠানে গান শোনাবেন আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনীসহ অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।

Shamol Bangla Ads

নিকোলাস হীরার প্রযোজনায় ঈদের সাত দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’। এছাড়া দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘নাটকের গান’।

ঈদের সাত দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে সাতটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘বাদশা’, ‘দরদ’, ‘পোড়ামন-২’, ‘নবাব’, ‘জীবনের গল্প’, ‘শিকারি’ ও ‘যাও পাখি বলো তারে’।

এছাড়া ঈদের বিশেষ আয়োজনে থাকছে ১৫টি একক নাটক, পাঁচটি সাত পর্বের ধারাবাহিক ও সাতটি মেগা নাটক। প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে একক নাটক প্রচার হবে। চাঁদ রাতে রাত ১০টায় প্রচার হবে পার্থ সরকারের রচনা ও পরিচালনায় নাটক ‘এই শহরে’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!