ads

সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর পাকিস্তানের নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তার মতে, পাকিস্তান ক্রিকেট উদ্বেগজনক পর্যায়ে নেমে গেছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ১১ রানে হেরে যায়। এরপর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করলেন শেহজাদ। তার অভিযোগ, দলের মধ্যে গুরুতর সমস্যার সমাধান না করে ম্যানেজমেন্ট কেবল অজুহাত দেখিয়ে চলেছে।

Shamol Bangla Ads

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘শোচনীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো পরিবর্তন হলো না। আনকোরা সব তরুণদের দলে আনা হলো। তারপর সিরিজ হেরে গেলেন এবং মূল একাদশের তরুণদের নিয়ে অজুহাত দিলেন। আপনি যখন ভুল স্বীকার করবেন না, জীবনেও সামনে এগিয়ে যেতে পারবেন না।’

সিরিজে পাকিস্তান খেলেছে সিনিয়র ব্যাটার বাবর আজম ও ফখর জামানকে ছাড়া। শাহীন ও হেসন জানান, দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু প্রধান নির্বাচক আকিব জাভেদের দাবি, বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েছেন তারা।

Shamol Bangla Ads

শেহজাদ পাকিস্তানের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সিরিজ নির্ধারণী ম্যাচে শাহীনের টস জিতে বোলিং নেওয়ায় হতবাক সাবেক ব্যাটার।

তিনি বললেন, ‘আপনি যখন টস জিতলেন, কেন বোলিং নিলেন? এটা ভালো পিচ ছিল। আপনার উচিতি ছিল ব্যাট করা এবং বোর্ডে বড় রান তোলা, তারপর আলোর নিচে বোলিং করতেন। আপনাদের মতো সিনিয়র খেলোয়াড় এমন আচরণ করলে তরুণদের কাছ থেকে কী প্রত্যাশা করব?’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে এক ম্যাচ জিতে বাদ পড়েছে পাকিস্তান। আর তারপর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজেও হারল। পাকিস্তানের ক্রিকেটের অবস্থা দেখে হতাশ শেহজাদ, ‘পাকিস্তান সহযোগী দেশ হয়ে যাচ্ছে। লোকেরা এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো ভাবছে। আর আপনারা বলছেন রান রেটের কারণে বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গিয়েছি। লজ্জা করুন।’

Need Ads
error: কপি হবে না!