ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদ বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হলুদ বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ রবিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক।

Shamol Bangla Ads

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০০ কেজি করে হলুদ বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, এ কৃষি প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকরা হলুদ চাষে আগ্রহী হবেন এবং দেশে হলুদ উৎপাদন বৃদ্ধি পাবে। চাষে সময় বেশি লাগার কারণে ধানী জমি ব্যতীত পতিত ও অনুর্বর জমিতে হলুদ বীজ রোপনের পরামর্শ দেন তিনি।

Need Ads
error: কপি হবে না!