স্টাফ রিপোর্টার : শেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় টাউনহলে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা বিএম এর সভাপতি ডা. মামুন জোস, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, জেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম ও মতিউর রহমান প্রমুখ। এছাড়া কর্মশালায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত পৌর শহরের সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদেরকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই কর্মশালার আয়োজন করা হয়।




