ads

সোমবার , ২ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সর্বোচ্চ রান তাড়া করে সেমিফাইনালে ভারত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

লক্ষ্য ১৯৬ রান। কিন্তু ভারতের রান তাড়া দেখে এক মুহূর্তের জন্যও মনে হয়নি তারা চাপে আছে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যে কিছুতেই ভারতীয় ব্যাটারদের একের পর এক বাউন্ডারি মারায় বাধ দিতে পারছিলেন না। বাকি ব্যাটাররা তো কম-বেশি দলকে সহায়তা করেছেনই, সঞ্জু স্যামসন একাই দাঁড়িয়েছেন ঢাল হয়ে। মারকুটে এই ওপেনার অপরাজিত থাকলেন ৯৭ রানে। ৩ রানের জন্য সেঞ্চুরি হলেও তার বিন্দুমাত্র আক্ষেপ থাকার কথা নয়। কারণ, স্যামসনের দুর্দান্ত এই ইনিংসই যে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।

Shamol Bangla Ads

কলকাতার ইডেন গার্ডেন্সে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় ভারত।

নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটা ছিল ২০১৪ আসরে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭৩ রানের লক্ষ্য টপকে গিয়েছিল ভারত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!