ads

বুধবার , ১৯ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবীন কমিউনিস্ট নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. রমেন্দ্র নারায়ন সাহা আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০১৪ ৫:৪৫ অপরাহ্ণ

shok 2নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  ডা. রমেন্দ্র নারায়ন সাহা (৯০) মঙ্গলবার রহিমাবাদ গ্রামে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৫ মে19-3-14(2)য়ে, ১ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐ দিন রাতে গ্রামের মহা-শ্মশানে তার অন্তেষ্ট্রি ক্রিয়া সম্পন্ন হয়। তিনি ১৯৬৭ সালে কৃষক সমিতির আহবানে খাদ্যের দাবীতে আইয়ূব-মোনায়েম সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলেন। ওই সময় পুলিশ তাকে গ্রেফতার করে জেলে প্রেরন করে। ২ বছর কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন। তিনি আমৃত্যু কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। দেশ স্বাধীনের পর পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির আমন্ত্রনে তিনি জার্মান সফর করেছেন। উল্লেখ্য তিনি, ডাক্তার হয়েও কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য কমিউনিস্ট পার্টির সাপ্তাহিক মুখপত্র ‘একতা’ নিজেই মাইলের পর মাইল পায়ে হেটে কর্মীদের হাতে পৌছে দিতেন। তার মৃত্যুর খবর শুনার সাথে সাথে থানা ও জেলা নেতৃবৃন্দ  ও এলাকাবাসী তাকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে ভির জমায় এবং তার শবদেহে পুষ্পস্তবক অর্পন ও আত্মার সদ গতির জন্য প্রার্থনা করেন। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী ও রায়পুরার এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু, জেলা কমিউনিস্ট পার্টি ও ঐক্য ন্যাপের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য তিনি সমকালের নরসিংদী জেলা প্রতিনিধি প্রীতিরঞ্জন সাহার কাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!