ads

রবিবার , ১ মার্চ ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল কম, বৃদ্ধির জোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
মার্চ ১, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

সাংবাদিকদের পেশাগত সমস্যার বিষয়েও তিনি গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকদের ন্যায্য দাবি ও সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের বিকাশ সম্ভব নয়। কল্যাণ ট্রাস্টের তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সহায়তার পরিমাণ বর্তমানে খুবই কম, যা বৃদ্ধি করা জরুরি। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ভাতা কাঠামো প্রণয়নের ওপরও তিনি জোর দেন, যাতে প্রকৃত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব আরো সঠিকভাবে পালন করতে পারেন। মন্ত্রী ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে গণমাধ্যমকে অবাধ, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমূখ। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তথ্য প্রতিমন্ত্রী বলেন, একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই প্রক্রিয়ায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণমাধ্যম সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরেছিল বলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহজ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবদান জাতি কখনো ভুলবে না। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমবান্ধব এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকার ভুল করলে গণমাধ্যম তা গঠনমূলকভাবে তুলে ধরবে, তবে অপপ্রচার বা মিথ্যা তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং স্থানীয় প্রেস ক্লাবগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads