ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী খানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৬, ২০১৪ ৪:২২ অপরাহ্ণ

mazed ali khanমধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :  মধুখালী উপজেলা সদরের পশ্চিম গাড়াখোল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী খানের অকাল মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ মধুখালী শাখা কর্তৃক মধুখালী পৌরসভা ভবন চত্তরে এক শোক সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায়  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতীক, সামাজীক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Shamol Bangla Ads

সভায় বক্তাগণ মরহুম মাজেদ আলী খানের দীর্ঘ রাজনৈতীক জীবন, সাংস্কৃতিক কর্মকান্ড, মুক্তিযুদ্ধকালীন সময়ের বীরত্বগাথা ও ব্যাক্তিগত জীবনের স্মৃতিচারন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভায় মরহুমের পরিবারের পক্ষ থেকে তার দুই সহদর ও একমাত্র পুত্র উপস্থিত ছিলেন।

শোকসভায় স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু, ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু,প্রবীণ সিপিবি নেতা ও মধুখালী গনজাগরণ মঞ্চের আহবায়ক হাজী আঃ মালেক সিকদার,প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল কাশেম দলু মিয়া,মধুখালী বাজার বনিক সমিতি সভাপতি আঃ সালাম বিশ্বাস,মধুখালী শিক্ষারক্ষা কমিটির সভাপতি সমরেন্দ্র নাথ বসু,প্রবীণ সাংবাদিক এ কে এম ইলিয়াস সিদিদ্দকী,মধুখালী প্রেসক্লাব সভাপতি কাজল বসু,উপজেলা  সিপিবি সভাপতি এ্যাড.মানিক মজুমদার, উপজেলা জাতীয় পাটি সভাপতি মির্জা আলী আহম্মদ,মধুখালী মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার মোঃ খুরশিদ আলম,ডিপুটি কমান্ডার আবুল কাশেম মৃধা,বঙ্গবন্ধু পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম বাশি মাষ্টার, মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক অর্থ সম্পাদক আকমল হোসেন,আঃসালাম ও মরহুমের পরিবারের পক্ষে ছোটভাই বিশিষ্ট সাংবাদিক কলমালিষ্ট ও মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকরাম খান ও মরহুমের বড় সন্তান মোঃ মেহেদী হাসান মৃদুল। স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় পৌরসভা জামে মসজিদের ঈমাম কর্তৃক দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী  অবস্থায় গত ১১ জানুয়ারী রাত ১১.২০ মিনিটে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। স্বরন সভা পরিচালনা করেন বীরমক্তিযোদ্ধা কাজী সুরাজুল ইসলাম।

Need Ads
error: কপি হবে না!