ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসান শরাফত এর কবিতা ‘সীমাবদ্ধ এই জীবন’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

একসাথে কি পরা যায় দশটি জামা গায়ে?
একসাথে কি জুতো জোড়া চড়বে শত পায়ে?
হাজার বাড়ি থাকলেও তোমার, ঘুমানোর ঠাঁই এক,
শান্তি আসে উপর থেকে, হিসাব মিলিয়ে দেখ।
​থালা ভরা খাবার থাকলেও, পেটে সয় তো অল্প,
লোভ মেটানো যায় না কভু, শুনিয়ে হাজার গল্প।
গাড়ি তোমার অনেক থাকুক, বসবে একটি সিটে,
সুখ মেলে না কেবল শুধু দালান-কোঠা-ইটে।
​বিলাসবহুল বিছানাতেও, ঘুম কি আসে সহজে?
মনের মধ্যে শান্তি থাকলে, ইট মাথাতেও ঘুম পায় যে।
সীমাবদ্ধ এই জীবনে, মানুষের জন্য কাজ করো,
কাজের মাঝেই শান্তি পাবে, এই সমাজে হবে বড়ো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!