ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দয়া করে একটু মানবিক হই: পিয়া জান্নাতুল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ

জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মা বিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Shamol Bangla Ads

এক পোস্টে পিয়া লিখেন, ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সাথে ওর গল্প জুড়ে দিল।’

অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ইমোশনাল কথা লিখে মার্কেটিং করল। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। আমার কাছে এটা খুব স্বার্থপর লাগে। একটা অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।’

Shamol Bangla Ads

পবিত্র রমজানের মাহাত্ম্য তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন, ‘এখন তো রমজান। আমরা নিজেরাই রোজা রেখে বুঝি খিদা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্টটা তো আমরা ফিল করি। তাহলে ভাবেন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’

সবশেষে ভক্ত ও অনুসারীদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে পিয়া লিখেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!