ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের যোগদান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন। ওইসময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন।

Shamol Bangla Ads

ভেতরে প্রবেশের আগে গভর্নর সাংবাদিকদের বলেন, ‘এসেছি, কাজ শুরু করি। তারপর কথা বলা যাবে।’

জানা যায়, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তী সময় দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন।

Shamol Bangla Ads

গতকাল বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য তিনি নিয়োগ পান। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে যোগ দিয়েছেন মোস্তাকুর রহমান।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!