ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান এর মা মমতাজ বেগম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ২২ ফেব্রুয়ারি রবিবার সকালেই খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি এক শোকবার্তায় জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।

Shamol Bangla Ads

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মায়ের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!