ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!