ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাগুরার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি মাগুরার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) আছে শিশুটি। ১৩ মার্চ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

প্রেস উইংয়ের বার্তায় আরও বলা হয়, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রায় ৩০ মিনিট সিপিআর দিয়ে স্থিতিশীল অবস্থায় আনা হয়।

প্রেস উইং জানায়, শিশুটির মস্তিষ্ক কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। গ্লাসগো কমা স্কেল ৩-এ রয়েছে। শিশুটির রক্তচাপ ও অক্সিজেন লেভেলও অনেক কমে গেছে। গতকাল বুধবার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস (অবিরত গ্লুকোজ মনিটরিং সিস্টেম) লেভেল ৪ থেকে ৩ নেমে এসেছে। সিএমএইচের চিকিৎকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। গতকাল শিশুটি ৪বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় এবং সিপিআর দিয়ে স্থিতিশীল করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও শিশুটির পরিবারসূত্রে জানা যায়, গত ৫ মার্চ (বুধবার) রাতে মাগুরা পৌর সদরে বড় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। পরে ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৬ মার্চ রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরদিন ৮ মার্চ বিকেলে শিশুটিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে করা মামলায় তার বড় বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাশুর রিমান্ডে রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!