পবিত্র রমজানের ২য় দিন সরকারি শিশু পরিবারের বালিকাদের নিয়ে স্বপরিবারে ইফতার করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ উপলক্ষে তিনি ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহরের চাপাতলিস্থ শিশু পরিবারে ইফতার মাহফিলে শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

শিশুদের সাথে ওই ইফতারে অন্যান্যের মধ্যে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে জেলা প্রশাসক ও পদস্থ কর্মকর্তাদের সাথে ইফতার করতে পেরে বেজায় খুশি হয়েছে শিশু পরিবারের সদস্যরা।




