ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে হারল নেপাল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

হতাশায় ক্রিজে বসে পড়লেন লোকেশ বম। গ্যালারিতে থাকা নেপালি সমর্থকদের মাথায় হাত। তাদের কয়েকজনকে কাঁদতেও দেখা গেল। তখন সবাই হয়তো একটি বিষয়ই ভাবছিলেন—এমন সুযোগ কি নিকট ভবিষ্যতে আর আসবে? ৮ উইকেট হাতে নিয়ে শেষ ৬ ওভারে ৬২ রান দরকার ছিল নেপালের। ৪ উইকেট নিয়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। কিন্তু স্যাম কারেন স্নায়ুচাপ ধরে রেখে যেভাবে বোলিং করলেন, তাতে তীরে এসে তরি ডুবল নেপালের। ‘পুঁচকে’ দলটির বিপক্ষে ৪ রানের জয়ে কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচল ক্রিকেটের জনক ইংল্যান্ড।

Shamol Bangla Ads

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড। ফিফটি করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ও তিনে নামা জ্যাকব বেথেল। জবাবে শেষ ওভারের রোমাঞ্চের পর ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। লোকেশ বমের ২০ বলের ৩৯ রানের ইনিংসটি তাই বৃথা যায়।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। ৪ ছক্কা ও ১ চারে জ্যাকসের ১৮ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদেই ইংল্যান্ডের সংগ্রহ ১৮০ পেরিয়েছিল। পরে ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ফেরান নেপালি ওপেনার কুশল ভুর্তেলকে। ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ২০ ওভারে ১৮৪/৭ (বেথেল ৫৫, ব্রুক ৫৩, জ্যাকস ৩৯*, বাটলার ২৬; ঐরী ২/২৩, নন্দন ২/২৫, লামিচানে ১/২৫, শের ১/৩৫)।

নেপাল : ২০ ওভারে ১৮০/৬ (ঐরী ৪৪, বম ৩৯*, রোহিত ৩৯, কুশল ২৯; ডসন ২/২১, জ্যাকস ১/১৭, কারেন ১/২৭, উড ১/৩১, আর্চার ১/৪২)।

ফল : ইংল্যান্ড ৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : উইল জ্যাকস (ইংল্যান্ড)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!