বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াইটায় শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, সাংগঠনিক সেক্রেটারি, জামালপুর-২ আসনের জামায়াত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসূফ ইসলামী, শেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর ডা. শাহাদাৎ হোসেন, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, নেত্রকোনা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ, সাবেক আমীর ও নেত্রকোনা-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা এনামুল হক, শেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ, মাসুদ হাসান বাদল, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাজ্জামান মাসুম, নুরুজ্জামান বাদলের ছেলে নাজমুস সাকিব, ছোটভাই মো. মাসুদ প্রমুখ।
শ্রীবরদীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল।




