ads

শনিবার , ২৯ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন জবি শিক্ষিকা প্রতিভা রানী

খবর টি পড়েছেন : ১৪২
গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন জবি শিক্ষিকা প্রতিভা রানী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার গবেষণায় আন্তর্জাতিক এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন। ২৯ মে শনিবার তিনি দৈনিক জনকণ্ঠকে ওই তথ্য জানান। ওইসময় তিনি বলেন, ইমেইলের মাধ্যমে ভারতের ভিডিগুড প্রফেশনাল এসোসিয়েশনের “International Scientist Awards on Engineering, Science and Medicine” সংস্থা থেকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে তাকে।

Shamol Bangla Ads

ড. প্রতিভা রাণী কর্মকার বলেন, আমি মূলত শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়াবলি নিয়ে গবেষণা করে যাচ্ছি। করোনাকালীন সময়ে ভারত, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন অনলাইন শিক্ষা বিষয়ক ওয়েবিনার ও কর্মশালায় অংশগ্রহণ এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছি। পাশাপাশি কিছু কিছু জায়গায় সমগ্র বাংলাদেশ থেকে আমি একাই উপস্থাপন করেছি।

তিনি মনে করেন, দেশের প্রতি গভীর ভালোবাসা তাঁর এই নিয়মিত লেখালিখি ও গবেষণার মূল অনুপ্রেরণা। তিনি শিক্ষাক্ষেত্রে আরো ফলপ্রসূ গবেষণায় অধিক আগ্রহ প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, তার রচিত প্রকাশিত বইয়ের সংখ্যা ৭ টি। এছাড়া তাঁর ১৮টি রিসার্চ পাবলিকেশন, ১২টি স্কলাস্টিক রোলস এবং শতাধিক প্রকাশিত লেখা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন।

এছাড়াও তিনি করোনাকালীন সময় ভারত, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন অনলাইন শিক্ষা বিষয়ক ওয়েবিনার ও কর্মশালায় অংশগ্রহণ এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ড. প্রতিভা রানী কর্মকার দীর্ঘদিন নিয়মিত শিক্ষা, সমাজ ও ভাষা নিয়ে লিখে যাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ২৮-২৯ আগস্ট দক্ষিণ ভারতের ত্রিবান্দ্রমে ওই গবেষণাধর্মী সংস্থাটির সেমিনার অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শান্তিরক্ষায় বাংলাদেশিদের চাহিদা বেশি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সংবাদ পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নেব…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads