ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে সকলের কল্যাণ বয়ে আনবে : নকলায় গোলাম কিবরিয়া

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ২৫, ২০২৬ ১:১১ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১০ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, আপনারা অনেক এমপি বানাইছেন, তারা আমাদের প্রত্যাশিত কিছুই দিতে পারেনি। আপনারা সকলে মিলে যদি দাঁড়িপাল্লা প্রতীকে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেটা আমাদের সকলের কল্যাণ নিয়ে আসবে।তিনি ২৪ জানুয়ারি শনিবার নকলা উপজেলার গণপদ্দী ও নকলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি যে দাঁড়িপাল্লা মার্কাটা নিয়ে এসেছি এটা আমার মার্কা নয়। এটা আপনাদের মার্কা। আমি আমার জন্য কিছু করতে আসিনি। আমি করতে এসেছি আপনাদের জন্য। আপনাদের আগামীদিনের সন্তানদের জন্য।

গোলাম কিবরিয়া বলেন, আমরা চিকিৎসা নিয়ে কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব, উন্নত কৃষি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করব। সর্বোপরি আমাদের কাজ হবে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে।

Shamol Bangla Ads

ওইসময় জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সরোয়ারসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, জাতীয় যুব শক্তি শেরপুর জেলার যুগ্ম সদস্য সচিব এসএম মাসুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!