ads

শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানাল, ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

Shamol Bangla Ads

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, কোনোভাবেই ভারতে দল পাঠানো হবে না।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলার আবেদন করে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। এরপর দফায় দফায় আলোচনা করেও বিসিবিকে এই সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি আইসিসি। সবশেষ ২১ জানুয়ারি ওই আল্টিমেটাম দেওয়া হয় বিসিবিকে।

Shamol Bangla Ads

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মরিয়া ছিল বাংলাদেশ। ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ খেলতে চেয়ে ডিআরসিকে চিঠি দেয় বিসিবি। তবে নিজেদের আইন অনুযায়ী, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি)। বিসিবির আবেদন খারিজ করে দেয় ডিআরসি।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। বিকল্প হিসেবে আগেই স্কটিশদের নাম জানিয়ে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বাংলাদেশ বাদ পড়ায় এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল বিকেলে। বৈঠকে উপস্থিত এক পরিচালক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে এখন পর্যন্ত কোনো মেইল পাঠায়নি আইসিসি। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালকদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মতামত জানতে চেয়েছিলেন। পরিচালকরা জানান, তাদের চাওয়া বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। তাই শেষবারের মতো চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান পরিচালকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!