ads

রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবের লোভনীয় ফিরিয়ে দিলো বিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

ফুটবলের মতো ক্রিকেটেও নিজ দেশের উন্নয়নে আদা জল খেয়ে মাঠে নেমেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় উপমহাদেশ এবং আশপাশের দেশগুলো থেকে ক্রিকেটার নিয়ে নিজ দেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর চেষ্টা করতে চাইছে সৌদি আরব। ওই কারণে তাদের চিন্তায় ছিল বাংলাদেশও, কিন্তু ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সম্মতি দেয়নি।

Shamol Bangla Ads

বিসিবি থেকে খেলোয়াড় এবং কোচ চেয়েছে সৌদি আরব। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাতে রাজি হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব।

সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকবাজকে বিসিবি প্রধান বলেন, সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল, তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সঙ্গে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজ দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?

Shamol Bangla Ads

আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরব জায়গা পাওয়ার লক্ষ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর দিকে তাকিয়ে আছে। বিশেষ করে সেসব দেশের ইমার্জিং বা উদীয়মান ক্রিকেটারদের চায় তারা। ওই কৌশলে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট কাঠামো ও জাতীয় দল গড়েছে। একই পথে হাঁটার পরিকল্পনা সৌদির।

বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি অবস্থান তৈরির পাশাপাশি প্রভাব বিস্তারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে নেমেছে। সেলক্ষ্যে তারা এলআইভি গলফ, ফর্মুলা ওয়ানে বিনিয়োগ করেছে বড় অঙ্কে। এ ছাড়া দেশটির ক্লাব ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও করিম বেনজেমাদের রেকর্ড ট্রান্সফারে সাইনিং করার বিষয় তো বলাই বাহুল্য। এছাড়া ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া সৌদি। এবার আইসিসি ও এসিসির কৌশলগত সমর্থন নিয়ে ক্রিকেটে তাদের পদচারণা।

Need Ads
error: কপি হবে না!