স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্তের বিপক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় কেন্দ্রিয় কৃষক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বাদশার বহিস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেরপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার দুপুরে শেরপুর,নালিতাবাড়ী ও নকলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করেন।

বুধবার বিকেলে জেলা শহরের বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ের সন্মূখে ওই বহিস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল¬া ও সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল হক রেজাকে ধন্যবাদ জানিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মোঃ খোরশেদুজ্জামান, আব্দুল ওয়াদুদ অদু, আল ফারুক ডিউন, বশিরুল ইসলাম শেলু, নারী নেত্রী শামসুন্নাহার কামাল, ফারহানা পারভীন মুন্নি প্রমূখ বক্তব্য রাখেন । এসময় বক্তারা বাদশাকে জামায়াত- বিএনপি-হেফাজতের অনুচর হিসেবে উলে¬খ করে বলেন, জামায়াত-বিএনপির কাছ থেকে টাকা খেয়ে বাদশা আওয়ামী লীগের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে প্রত্যাখান করেছে।




