ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী থানা, সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী থানা, সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এ উপলক্ষে তিনি ১০ ডিসেম্বর বুধবার দুপুরে নালিতাবাড়ী থানায় উপস্থিত হলে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Shamol Bangla Ads

এরপর পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন-সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল অফিস এবং নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্টের নতুন নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে উভয় ইউনিটের উপস্থিত অফিসার ফোর্সের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

Shamol Bangla Ads

ওইসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!