ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে ১৩ মাস পর দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬ বাংলাদেশি মৎস্যজীবীকে দীর্ঘ ১৩ মাস সাজাভোগের পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

ফেরত আসা মৎস্যজীবীরা হলেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পূর্ব মুদাখানা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাসেল (৩৫), একই উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের বাহাদুরের ছেলে বিপ্লব মিয়া (৪৫), নতুন ব্যাপারীপাড়া গ্রামের ইছাহাক আলীর দুই ছেলে মীর জাহান (৪৫) ও বকুল মিয়া (৩২), ব্যাপারীপাড়া গ্রামের ফকির আলীর ছেলে আমের আলী (৩৫) এবং রৌমারী উপজেলার বকবাদা ব্যাপারীপাড়া গ্রামের ছলিম উদ্দিন ব্যাপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।

বিজিবি জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর মাছ ধরতে গিয়ে তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এসময় বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের আটক করে এবং আদালতের রায়ে তারা ১৩ মাস সাজা ভোগ করেন। সাজা শেষে ফেরত প্রদানের উদ্যোগ নেয় ভারতীয় কর্তৃপক্ষ। নাগরিকত্ব যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

হস্তান্তর প্রক্রিয়াকে ঘিরে নাকুগাঁও সীমান্তে বিজিবিবিএসএফের আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওইসময় বাংলাদেশ পক্ষ থেকে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের কোয়ার্টারমাস্টার মিজানুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানসহ বিজিবির হাতিপাগার বিওপির ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য সদস্যরা। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন বিএসএফের তুরা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৬ মৎস্যজীবীকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!