ads

সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ‌‘প্রবীণ ও দুস্থদের শীতকালীন সংকট: করণীয় ও সমাজকর্মীর ভূমিকা’ শীর্ষক কর্মশালা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ৮, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ‘প্রবীণ ও দুস্থদের শীতকালীন সংকট: করণীয় ও সমাজকর্মীর ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার সরকারি নাজমুল স্মৃতি কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান।

Shamol Bangla Ads

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। কর্মশালায় আরও বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান (অব.) এসএম রফিকুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এএইচএম জিল্লুর আহসান, যুক্তিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিএম ইসরাত জাহান সরকার, প্রাক্তন শিক্ষার্থী অভিজিৎ সাহা প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!