ads

শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সভা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার গজনী কালচারাল সেন্টারে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাবসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সমিতি যেন কোনোভাবে বিভক্ত না হয়, সে বিষয়ে সবাই একমত পোষণ করেন এবং সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ওইসময় উপজেলার ২৪টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!