ads

শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বৃহস্পতিবার কন্যাসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি তাদের প্রথম সন্তান।

Shamol Bangla Ads

সামাজিক মাধ্যমে বাবা হওয়ার এই সুখবর জানিয়েছেন অভিনেতা নিজেই। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে সদ্যজাতের সঙ্গে আর সেখানে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে বাবা হওয়ার সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছেন শুভেচ্ছার বার্তা; তারকা অঙ্গন অর্থাৎ তার সহশিল্পীরাও তাদের জন্য শুভকামনা জানান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর।ফেসবুক থেকেই তাদের পরিচয়, প্রেম। এরপর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। এটি হৃদির প্রথম বিয়ে হলেও অভিনেতার দ্বিতীয় বিয়ে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!