ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

দীর্ঘ ৭ মাস ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন। ৬ মাস ধরে লন্ডনে চলছে তার চিকিৎসা। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। বুধবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‌‌তিনি (ইলিয়াস কাঞ্চন) এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটা কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, এই মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে ডাক্তাররা বিভিন্ন আরও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার।

Shamol Bangla Ads

এর আগে দীর্ঘ ৩ মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!