ads

শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রায় ১২ লাখ রোহিঙ্গা নাগরিকের বোঝায় জর্জরিত বাংলাদেশ আর নতুন করে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্প্রতি শূন্যরেখা থেকে যে কয়জন রোহিঙ্গা নতুন করে ঢুকেছে তাদেরও বের করে দেওয়া হবে জানিয়েছেন মন্ত্রী। ২৭ জানুয়ারি শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে তাদের ধীরে ধীরে বের করে দেওয়া হবে৷

এ সময় বাংলাদেশের পণ্য নিয়ে নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ার জাহাজ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দিনি বলেন, রাশিয়ার জাহাজ দেশে পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় পণ্য পেতে কিছুটা দেরি হতে পারে। তবে বাকি সব কাজ ঠিকমতো চলবে।

Shamol Bangla Ads

এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দ্বিতীয় আরেকটি স্থান খুঁজে বের করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন সদর আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, আরও এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা আছে। সেটির জন্য জায়গা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা-সিলেট রুটের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট অচিরেই দূর হবে জানিয়ে তিনি বলেন, লন্ডন থেকে আসা প্রবাসীরা টাকা খরচ কম হওয়ার কারণে তারা ঢাকা পর্যন্ত টিকিট কেটে আসেন। এ কারণে এটি নিয়ে সমস্যা হয়েছিল। আমরা আলোচনা করেছি। টিকিট সংকট দূর হয়ে যাবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন করেন৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ চার ডিআইজি হলেন অতিরিক্ত আইজি পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ১৩১৬ কোটি টাকার ২৫ প্রকল্প…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads