ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ যাচাই করা হচ্ছে : ভারত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। ২৬ নভেম্বর বুধবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

Shamol Bangla Ads

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছাত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ডে ভূমিকার জন্য প্রথমে গত বছর ডিসেম্বর মাসে এবং মৃত্যুদণ্ডের পর চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ পাঠানো হয়েছে, তা ‘ভারতের বিদ্যমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে’ পর্যালোচনা করা হচ্ছে বলে জানান মুখপ্রাত্র ।

রণধীর জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা (শেখ হাসিনাকে প্রত্যর্পণের) অনুরোধ পেয়েছি এবং ভারতের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধ পরীক্ষা করা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে সকল অংশীজনদের সঙ্গে আমরা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকব।’

Shamol Bangla Ads

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!