ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা থানা পরিদর্শন করলেন সিজেএম সুলতান মাহমুদ

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মোঃ সুলতান মাহমুদ নকলা থানা পরিদর্শন করেছেন।
২৬ নভেম্বর বুধবার বিকেলে ওই পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন রেজিস্টার, থানার বিভিন্ন দপ্তর ও ডেস্কের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেইসাথে তিনি বিভিন্ন মামলায় জব্দকৃত বিভিন্ন রকম আলামত যথাযথভাবে সংরক্ষণ,বিনষ্টকরণ ও নিলামের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশনাসহ বিচারপ্রার্থী জনগণের নির্বিঘ্নে সেবা প্রাপ্তি, তদন্ত কার্যক্রমে মানুষের সাথে উত্তম আচরণ ও বিভিন্ন পরোয়ানা দ্রুত তামিল করার মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে থানায় কর্মরত সকলকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানার পরিদর্শন বহিতে মন্তব্য ও স্বাক্ষর প্রধান করেন। এর আগে তার আগমন উপলক্ষে পুলিশের একটি চৌকস দল সিজেএমকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে নকলা থানার জিআর আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর-ই জাহিদসহ অন্যান্যের মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহমেদ, মোঃ সুলতান মাহমুদ মিলন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া
পুলিশ কর্মকর্তাদের মধ্যে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, নকলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!